1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

কক্সবাজারে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ বার

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে কর্মরত সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা ও ৪৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মাদক পাচারে ব্যবহার করা নাম্বার বিহীন একটি বাইকও জব্দ করা হয়েছে।

টেকনাফ মাদকদ্রব্য অফিসে কর্মরত পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের তথ্য অনুযায়ী
সহকারী পরিচালক সিরাজুল মুস্তফার নেতৃত্বে বুধবার মাদক বিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ সদর ১নং ওয়াডের রাজারছড়া মুহাম্মদ আলীর বাসায় আরেকটি অভিযান পরিচালনা করে মওজুদ করে রাখা ২ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।

এসময় মাদকের মালিক মুহাম্মদ আলীর পুত্র শাহদাত কবির এবং তার সহযোগী একই ইউনিয়নের হাবিরছড়ার মৃত আব্দুস সাত্তার’র পুত্র মোহাম্মদ নূর প্রকাশ (মান্নুরকে) আটক করতে সক্ষম হয়।

পাশাপাশি মাদক ব্যবসায়ীর বসতবাড়ী থেকে নাম্বার বিহীন একটি মোটর বাইক ও ৪৯ হাজার নগদ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এদিকে টেকনাফ বাহাছড়া ইউনিয়নের শীলখালী বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় টেকনাফ টু কক্সবাজারগামী নীল দরিয়া নামক যাত্রীবাহী একটি গাড়ীতে সন্দেহজনক এক ব্যক্তির দেহ তল্লাশী করে ১ হাজার ইয়াবাসহ আরমান উদ্দীন (২৬) নামে এক অপরাধীকে আটক করা হয়।

সে সদর ইউনিয়ন রাজারছড়ার পূর্ব করাচী পাড়ার আজিজুর রহমানের পুত্র।

আটক আসামীদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net