1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৯ বার

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কক্সবাজার পৌরসভার সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) আয়োজিত ওই মানববন্ধন থেকে আগামী ২ দিনের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজ) এর সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিতে ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

বক্তব্য রাখেন বিএফইউজের কেন্দ্রীয় সদস্য আয়াছুর রহমান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট তাপস রক্ষিত, পৌর কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক নজিবুল ইসলাম, বিশ্বজিত সেন প্রমুখ।

সংহতি জানান, পৌর আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ, ওয়াহিদ মুরাদ সুমন, মেজবাহ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net