1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের নতুন ফিশারীঘাট ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

চট্টগ্রামের নতুন ফিশারীঘাট ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জাহাঙ্গীর আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯১ বার

মৎস্য শিল্প কেন্দ্র ফিশারীঘাট ধ্বংস ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিক্ষোভ সমাবেশ করেছে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি ও সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতি।

সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশটির আয়োজন করা হয়।

মো. কাউসারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মৎস্য শিল্প কেন্দ্র ফিশারীঘাটের ব্যবসায়ীরা প্রতি বছর ৩০ লক্ষ টাকা কর সরকারী কোষাগারে জমা দেন।

লক্ষ লক্ষ শ্রমজীবী নারী-পুরুষ জীবিকা নির্বাহ করে। তবে একটি কুচক্রী মহল বাজার ধ্বংসের পাঁয়তারায় লিপ্ত। বাজার নিয়ে ভবিষ্যতে কোন ষড়যন্ত্র হলে বাজার ব্যবসায়ী এবং শ্রমিক জনগণকে নিয়ে তীব্র আন্দোলনে কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব আমিনুল হক বাবুল সরকার, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব এম.এ মোতালেব তালুকদার, যুগ্ম আহবায়ক এম.এ ফজলুল হক, এম.এ গাফফার কুতুবী, হাফেজ মোহাম্মদ ইসমাইল, মৌলভী সিরাজুল ইসলাম, মো. আজিজ সওদাগর, এস.এ কুতুব উদ্দীন, হাজী নওশদ আলী, মো. সেলিম উল্লাহ, রমজান আলী মিন্টু, মো: এরশাদ, মো. জসিম, ইসমাইল কুতুবী, মমিনুল আলম, সামশুল আলম, মো. রাসেল, মো: সেলিম প্রমুখবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net