ঢাকা   ১০:২১:০১ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

জাতীয় যুবকল্যাণ বাংলাদেশ সেচ্ছাসেবী সংগঠন শরণখোলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, শরণখোলায় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন জাতীয় যুবকল্যাণ বাংলাদেশের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মাওলানা মো. কামাল হোসেন রুহিকে সভাপতি, জাহিদুল ইসলাম তুষারকে সাধারণ সম্পাদক, নেওয়াজ আমিন অনিককে সাংগঠনিক সম্পাদক ও আরিফুল ইসলাম আরিফকে অর্থ-সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সংগঠনের প্রধান উপদেষ্টা হলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যরা হলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা এবং প্রতিষ্ঠাতা এসএম হাসিবুর রহমান।

প্রতিষ্ঠাতা এসএম হাসিবুর রহমান জানান, সেচ্ছায় পরিবেশ রক্ষা ও মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। সংগঠনের সদস্যরা গত এক বছর ধরে গরীব মেধাবী ছাত্রছাত্রী, পথশিশুদের সহায়তা, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ, বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক ১২দফা বাস্তবায়নে কাজ করে আসছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি