1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে ফেসবুকে অপপ্রচার করায় সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টঙ্গীতে ফেসবুকে অপপ্রচার করায় সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৩ বার

টঙ্গীতে যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করার অভিযোগে বাংলাদেশ প্রতিদিনের টংগী প্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ। অভিযোগ সুত্রে জানা যায়, টংগী পূর্ব থানা হিমারদিঘী এলাকায় স্কুল পড়ুয়া সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় স্কুল ছাত্রীর পিতা শহীদুল ইসলাম শহীদ বাদী হয়ে টংগী পূর্ব থানায় গতকাল অভিযোগটি দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার কাণ্ড, প্রেমিকার সাথে কথা বলার জেরে মা বাবাকে পিটিয়ে আহত এই শিরোনামে স্থানীয় একটি অনলাইনে সংবাদ প্রকাশ করে।

এর পর ওই সংবাদ যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব আইডি থেকে শেয়ার করে। এর পর অভিযোগকারী স্থানীয় পুলিশকে ঘটনাটির ব্যাপারে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা না পেয়ে এসআই জুলহাস একটি সাধারণ ডায়েরি করেন। পর দিন শহীদুল ইসলাম বাদী হয়ে বাংলাদেশ প্রতিদিনের টংগী প্রতিনিধি আফজাল হোসেনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে টংগী পূর্ব থানা অফিসার ইনচার্জ মুহাম্মাদ আমিনুল ইসলাম জানান, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন সাংবাদিককে হুমকি ধামকি দেওয়ার বিষয়ে থানায় একাধিক সাধারণ ডায়েরি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net