ঢাকা   ১০:১২:৫৫ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

নওগাঁয় সংসদ নির্বাচনে ৫ প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁ-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া শেষ দিন আজ বৃহষ্পতিবার মোট ৫জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার হাসান মাহমুদ জানিয়েছেন মনোনয়ন দাখিলকৃত প্রার্থীরা হলেন বাংলাদেশ আ’লীগ থেকে রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন হেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শেখ মো: রেজাউল ইসলাম, জাতীয় পার্টির কাজী গোলাম কবির, ন্যাশনাল পিপলস পার্টি থেকে খন্দকার ইন্তেখার আলম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহিদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য গত ২৮ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলমের মৃত্যুর পর আসনটি শুন্য ঘোষণা করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। আগামী আক্টোবর মাসের ১৭ তারিখে এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন অফিসার জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি