ঢাকা   ১০:২১:১৮ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

বাংলাদেশের পরম বন্ধু ফাদার টিমের মৃত্যুতে ন্যাপ’র শোক

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশের পরম বন্ধু নটরডেম ও হলিক্রস কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফাদার টিম ( রিচার্ড উইলিয়াম টিম) এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

রবিবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় প্রয়াত ফাদার টিমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষানুরাগি ফাদার টিম বাংলাদেশকে ভালোবেসে প্রায় ৬৬ বছর এ দেশে বসবাস করেছেন। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের অন্যতম এ পথিকৃৎ নটর ডেম কলেজের ষষ্ঠ অধ্যক্ষ। খ্যাতনামা কলেজটির বিজ্ঞান বিভাগের সূচনা হয়েছিল তার হাত ধরে। নটর ডেম কলেজ ডিবেটিং ক্লাব (১৯৫৩), নটর ডেম কলেজ সায়েন্স ক্লাব (১৯৫৫) এবং নটর ডেম কলেজ অ্যাডভেঞ্চার ক্লাবেরও (১৯৬৬) প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

১৯২৩ সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ফাদার টিম। ১৯৫২ সালে ঢাকায় আসেন ফাদার রিচার্ড উইলিয়াম টিম। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ ও জীববিজ্ঞানী, সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ ছিল তার।

১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ভোলার মনপুরাসহ আশপাশের এলাকায় দুর্গতদের মধ্যে ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসনে নিয়োজিত ছিলেন ফাদার উইলিয়াম টিম।

মুক্তিযুদ্ধ শুরু হলে ওই অঞ্চলের অধিবাসীদের সহযোগিতা করেছেন তিনি। ১৯৭১ সালের আগস্টে ঢাকায় এসে গোপনে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার খবর সংগ্রহ করে ওয়াশিংটনে ড. জন রুডিসহ বিভিন্ন লবি গ্রুপের কাছে পাঠাতেন ফাদার টিম। বিভিন্ন লেখনীর মাধ্যমে পাকিস্তানি সেনাদের গণহত্যার বিরোধিতা করেন এবং এ দেশের মানুষের দুর্দশা ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে বিদেশে জোর প্রচারণা চালান। পাকিস্তানিদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্মাননা পদক লাভ করেছেন ফাদার টিম। মানবতার সেবায় জীবন উৎসর্গ করায় রেমন ম্যাগসেসে পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি