ঢাকা   ০২:৪১:১০ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা  গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার

মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে শালা ভগ্নীপতির লড়াই

জেলা বার্তা পরিবেশক,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে শেষ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন মান্দা উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মান্দা উপজেলার সাবেক সভাপতি মোঃ মকলেছুর রহমান মকে । আ’লীগ ও বিএনপির এই দুই প্রার্থী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল থেকে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর কেউ মনোনয়ন দাখিল না করায় এই উপনির্বাচনে লড়াই হবে শুধু আ’লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। সম্পর্কে তারা আপন শালা ও দুলাভাই। অর্থাৎ সম্পর্কে মকলেছুর রহমান মকে শালা এবং এমদাদুল হক মোল্লা ভগ্নীপতি।

গত ৬ জুলাই মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান স.ম জসিম উদ্দিন কোভিড-১৯- এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর চেয়ারম্যান পদটি শূন্য হয়। স.ম জসিম উদ্দিন ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আ’লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, এই উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল/আজ বুধবার। বুধবার বিকেল ৪টা পর্যন্ত এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের জন্য দুইজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন, আ’লীগের মোল্লা মো. এমদাদুল হক ও বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান। আহসান হাবিব নামে এক ব্যক্তি মনোনয়নপত্র উঠালেও শেষ পর্যন্ত তিনি আর মনোনয়নপত্র জমা দেননি। এর ফলে বাছাইয়ে এই দুই প্রার্থীর মধ্যে কেউ বাদ না পড়লে উপনির্বাচনে দুইজনের মধ্যেই ভোটের লড়াই অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। উপজেলায় মোট ৩ লাখ ৯ হাজার ৭৩ জন ভোটার রয়েছেন বলে তিনি জানান।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আ’লীগের প্রার্থী এমদাদুল হক বলেন, ‘নির্বাচিত হলে এলাকা থেকে সকল অন্যায়, সন্ত্রাস ও দুর্নীতি দূর করতে নিরলসভাবে কাজ করে যাব। পাশাপাশি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করব।’

অন্যদিকে বিএনপির প্রার্থী মোখলেছার রহমান বলেন, ‘ভোটের প্রচার-প্রচারণা শুরু না হতেই আ’লীগের প্রার্থীর লোকজন বিএনপির নেতা-কর্মীদের হুমকি-ধামকি দেওয়া শুরু করেছে। ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন ভোটের অবাধ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি