1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলায় করোনা প্রতিরোধে গনমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোংলায় করোনা প্রতিরোধে গনমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট। খ.ম. নাজাকাত হোসেন সবুজ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫০ বার

উন্নয়ন সহযোগি সংস্থা ফ্রেন্ডশীপ’র আয়োজনে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে মোংলা ফ্রেন্ডশীপ হেল্থ ক্লিনিকে করোনা প্রতিরোধে অবদান ও করনীয় বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডশীপ’র মোংলা অঞ্চলের সমন্বয়ক মোঃ আতিকুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল। ফ্রেন্ডশীপ’র প্রকল্প বিশেষজ্ঞ ডাঃ আবুল হোসেন, মনিটরিং এন্ড ইভালুয়েশন প্রধান রাসেল হুসেন, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাংবাদিক মনিরুল হায়দার ইকবাল, আমির হোসেন আমু, মাহমুদ হাসান, মোঃ নূর আলম শেখসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ফ্রেন্ডশীপ’র পক্ষ থেকে জানানো হয়, কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে কানাডীয় সাহায্য সংস্থা গ্রান্ড চ্যালেঞ্জ কানাডা’র সহযোগিতায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে করোনাকালে মোংলা উপজেলায় ফ্রেন্ডশীপ বিশেষ কর্মসুচি পরিচালনা করছে। সভায় আরো জানানো হয়, করোনা মহামারির সময় মোংলার প্রান্তিক অঞ্চলে বসবাসকারী প্রায় ৫ হাজার মানুষকে বিশেষ স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে ফ্রেন্ডশীপ। মতবিনিময় সভায় মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, দূর্যোগ কবলিত উপকুলবাসীর স্বাস্থ্য সেবায় এবং করোনা মোকাবেলায় নানাবিধ কার্যক্রম পরিচালনা করায় উন্নয়ন সহযোগি সংস্থা ফ্রেন্ডশীপ’র ভূয়শী প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net