ঢাকা   ১০:৫৪:১৭ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় জোবায়ের হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার চন্দ্রঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নতুন রাস্তামাথা গ্রামের মোস্তাক তালুকদারের মেঝ ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকায় একটি সিএনজি যাত্রীর জন্য অপেক্ষায় থাকলে বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেল আরোহী দ্রুতবেগে আসলে তাতে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জোবায়ের ও সিএনজি চালকসহ ৩জন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হসপিটালে নিয়ে যাওয়া হয়।
জোবাইদ ও সিএনজি চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোটর সাইকেল আরোহী জোবায়েরকে মৃত ঘোষণা করেন।

এসআই (তদন্ত) মাহবুব মিল্কি ঘটনার সত্যতার বিষয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিএনজি ও মোটর সাইকেল রাঙ্গুনিয়া পুলিশ হেফাজতে আছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি