1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে মুক্তিপণের বিনিময়ে অপহৃত দুই বিক্রয় প্রতিনিধিকে ইউপিডিএফ’র মুক্তি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

রামগড়ে মুক্তিপণের বিনিময়ে অপহৃত দুই বিক্রয় প্রতিনিধিকে ইউপিডিএফ’র মুক্তি

রামগড় (খাগড়াছড়ি):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৫ বার

খাগড়াছড়ির রামগড়ে একমাস দুইদিন পর চাঁদার দাবীতে অপহৃত হওয়া দুই বাঙ্গালী বিক্রয় প্রতিনিধিকে মুক্তি দিয়েছে আঞ্চলিক সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ (প্রসীত)।

ফেনীর জুয়েল ট্রেড্রাসের মালিক মেহেদী হাসান জুয়েল ও অপহৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, অপহৃতদের উদ্ধারে সন্ত্রাসীদের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দিলে দীর্ঘ ১ মাস ২ দিন পর তাদের ছেড়ে দেয়া হয়। শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ির মানিকছড়ি কলেজ সংলগ্ন পাহাড়ে বিক্রয় প্রতিনিধি মঞ্জুরুল হক (৩৭) ও ফিটিংস মিস্ত্রি মো: রাজু রহমান (১৯) কে ছেড়ে দেয়া হলে তারা নিরাপদে বাড়ি ফিরে আসে। অপহৃত মঞ্জুরুল চট্টগ্রামের পাহাড়তলীর ওবায়দুল হকের ছেলে ও রাজু নোয়াখালী জেলার সুধারাম থানার মজিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

অপহৃতরা জানান, জুয়েল ট্রেড্রাসের সাথে ইউপিডিএফের পূর্বের চাঁদার লেনদেন সমস্যর কারণে তারা অপহরণের স্বীকার হয়েছিলেন। পরে দীর্ঘ আলোচনার পর জুয়েল ট্রেড্রার্স ৩ লক্ষ টাকা ও আমাদের ২ পরিবার ২ লক্ষ টাকা সহ ৫ লক্ষ টাকা মুক্তিপণ দিলে আমাদের ছেড়ে দেয়া হয়।
রামগড় থানার কর্মকর্তা (তদন্ত) মনির হোসেন জানান, ঘটনার পর গাড়ী চালক মিজানুর রহমান রামগড় থানায় বাদি হয়ে মামলা করলে পুলিশ ও যৌথবাহিনী দফায় দফায় অভিযান পরিচালনা করেন। পরিবার ও মালিপক্ষের দীর্ঘ আলোচনার মাধ্যমে অপহৃতরা উদ্ধার হলে শনিবার (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি আদালতের মাধ্যমে অপহৃতদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য গত ২৩ আগষ্ট দুপুরে ফেনী জুয়েল ট্রেড্রাসের মালামাল নিয়ে পিকাপ গাড়ী যোগে খাগড়াছড়ি যাওয়ার পথে রামগড় যৌথখামার এলাকা থেকে বিক্রয় প্রতিনিধি মঞ্জুরুল হক (৩৭) ও ফিটিংস মিস্ত্রি মো: রাজু রহমান (১৯) কে অপহরণ করে ইউপিডিএফের প্রসীত গ্রুপের সন্ত্রাসীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net