ঢাকা   ০৬:৪৫:৪১ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

রামগড়ে রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্তকরন

রামগড় (খাগড়াছড়ি):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সরকারের রাজস্ব খাতের পোনামাছ অবমুক্তকরন কর্মসূচীর আওতায় রামগড় উপজেলায় খাস ও সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সমবায় সমিতির নিয়ন্ত্রনাধীন ও মালিকানাধীন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন ২০২০ এর উদ্বোধন করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

রামগড় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে লেক প্রাঙ্গনে বুধবার দুপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা বিতরন করা হয়। এসময় জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক ড: মঈন উদ্দিন, রামগড় উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজীব কান্তি রুদ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, সমাজসেবা অফিসার আজিজুর রহমান আনজুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার অঞ্জন কুমার দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, কাউন্সিলর কনিকা বড়ুয়া, আনোয়ারা বেগম সহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথীরা রামগড় লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

রামগড় উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, এই কর্মসূচীর আওতায় ৩৪টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এবং ব্যক্তি পর্যায়ে ২৫০ কেজী পোনা বিতরন ও অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি