1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে সাপের দংশনে জেলের মৃত্যু! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে সাপের দংশনে জেলের মৃত্যু!

নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৮ বার

সুন্দরবনের অভ্যন্তরে খালে মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আবু হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিনগত রাত ৩টার দিকে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আড়াইবেকি এলাকায়। নিহত জেলে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের হরমুজ আলী হাওলাদারের ছেলে।

সঙ্গীয় জেলে নাছির হাওলাদার জানান, শরণখোলা স্টেশন থেকে বৈধ অনুমতি নিয়ে তিন জেলে বনের অভ্যন্তরে আড়াইবেকি খালে মাছ ধরতে যান। রাত ৩টার দিকে খালে পাতানো জাল তোলার সময় ওই জালে জড়িয়ে থাকা বিষধর সাপ আবুর ডান হাতে কামড় দেয়। মুমুর্ষ অবস্থায় গহীন সুন্দরবন থেকে তাকে উদ্ধার করে ঘটনার ১২ ঘণ্টা পর সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। বন বিভাগ থেকে বৈধ অনুমতি নিয়ে বনের অভ্যন্তরে প্রবেশ করা কোন বনজীবি বিষধর সাপ কিংবা হিংস্র প্রাণীর আক্রমণে আহত বা নিহত হলে সরকারিভাবে আর্থিক সহায়তার বিধান অনুযায়ী সহায়তা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net