ঢাকা   ০২:৫০:৩৩ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো

ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ রামপালে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের আরও এক ইউপি সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গৃহবধূ খুলনা সিটি করপোরেশন মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার রোমজাইপুর গ্রামের জনৈক গৃহবধূকে একই গ্রামের গাউসুল আজমের পুত্র ও ইউপি সদস্য আলমগীর হোসেন গত ১৮ সেপ্টেম্বর বিকাল ৫ টায় স্থানীয় পোলঘাটা বাজারে গেলে প্রকাশ্যে অশ্লীল ভাষায় কথা বলে যৌন হয়রানি ও পেড়িখালী বাজারের জনৈক আর এক সাবেক ইউপি সদস্যার মত চলাফেরা করেন বলে তুলনা করেন।
এ সময় বাজানো প্রচুর লোকজন জড় হয়ে বিষয়টি শুনে হতভম্ভ হয়ে যায়। আলমগীর হোসেন প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি। অভিযোগের বিষয়ে আলমগীর মেম্বারের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি সত্য নয়। অহেতুক মিথ্যা অভিযোগ করেছে।

এ ব্যাপারে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর দুই পক্ষকে ডেকে শুনানী করা হবে, ঘটনার সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি