1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের নতুন এসপি হাসানুজ্জামান, এসপি মাসুদকে রাজশাহীতে বদলি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

কক্সবাজারের নতুন এসপি হাসানুজ্জামান, এসপি মাসুদকে রাজশাহীতে বদলি

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯০ বার

কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।

তার স্থানে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানকে পুলিশ সুপার কক্সবাজার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

একই সাথে তিনিসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরের মোট ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

তন্মধ্যে খুলনা মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবিরকে পুলিশ কমিশনার গাজীপুর মহানগর পুলিশে, উপ-পুলিশ মহাপরিদর্শক বিশেষ শাখার (এসবি) মাসুদুর রহমান ভূঁইয়াকে পুলিশ কমিশনার খুলনা মহানগর পুলিশে, উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুনতাসিরুল ইসলামকে পুলিশ সুপার ঝিনাইদহ জেলায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানকে পুলিশ সুপার কক্সবাজার জেলায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে এবং কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে পুলিশ সুপার রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net