1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি করতোয়ার পানি বিপদসীমার ৯৫ ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ৩ সে.মি. উপরে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি করতোয়ার পানি বিপদসীমার ৯৫ ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ৩ সে.মি. উপরে

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৬ বার

গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধায় করতোয়া, ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘটসহ জেলার সবগুলো নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় বুধবার দুপুর ১২টা পর্যন্ত করতোয়া নদীর পানি বিপদসীমার ৯৫ সে.মি. এবং ঘাঘট নদীর পানি ৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে তিস্তা, ব্রহ্মপুত্রের পানি অনেকটা বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচে রয়েছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গাইবান্ধা সদর উপজেলার চরাঞ্চল এবং নদী তীরবর্তী নিচু এলাকাগুলো ডুবে গেছে। ফলে ওইসব এলাকার সহস্রাধিক বাড়িঘরে পানি উঠেছে। অপরদিকে করতোয়া নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত, শিবপুর, সাপমারা, নাকাই, কাটাবাড়ি, ফুলবাড়ি, হরিরামপুর, মহিমাগঞ্জ, রাখালবুরুজ, শালমারা, তালুকানুপুর এবং পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ও হোসেনপুর ইউনিয়নের আরও নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। গোবিন্দগঞ্জ হাসপাতালসহ পৌরসভার বেশ কিছু এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। এছাড়া গোাবিন্দগঞ্জ ঘোড়াঘাট দিনাজপুর উপ-মহাসড়কের চার মাথা এলাকা পানিতে ডুবে গেছে। পানি বৃদ্ধির ফলে গোবিন্দগঞ্জের নদী তীরবর্তী ১৮টি গ্রামের কলা, আখ ও রোপা আমনসহ বিভিন্ন শাক সবজি ক্ষেত তলিয়ে গেছে।

গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন জানান, পৌরসভাসহ ১০টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। প্রায় ৮ হাজার মানুষ এখন পানিবন্দি রয়েছে। ইতিমধ্যে পৌরসভায় ২টি এবং হরিরামপুরে ১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেগুলোতে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। নতুন করে আরও আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে। দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net