1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ভূমি জলমহাল ও কৃষকদের অবস্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে

গাইবান্ধায় ভূমি জলমহাল ও কৃষকদের অবস্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯১ বার

গবেষণালব্ধ ফলাফল ভিত্তিক গাইবান্ধায় ভূমি জলমহাল ও কৃষকদের শীর্ষক এক সেমিনার রোববার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাত প্রণীত বাংলাদেশের ভূমি আইনের বাস্তবায়ন সমস্যা শীর্ষক মূল গবেষণা পত্রটি পাঠ করেন গবেষণা টিমের সহযোগী গবেষক গাজী মো. সারওয়ার।

গাইবান্ধার ভূমিহীন সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিজেরা করি’র উদ্যোগে এবং হিউম্যান ডেভলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচবিআরসি) এর সহযোগিতায় আয়োজিত এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। ‘নিজেরা করি’ রাজশাহী বিভাগীয় সংগঠক গৌতম দে এর সঞ্চালনায় সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান, জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পূর্নদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সাঘাটা ভূমিহীন সমিতির সভাপতি জসিম উদ্দিন।

এছাড়া সেমিনারে উপস্থিত গাইবান্ধার পলাশবাড়ি, সাঘাটা, গাইবান্ধা সদর ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কৃষক ও মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, মাহফুজা আকতার, বিজিতার রাখড়ার ইব্রাহিম হোসেন, আব্দুল করিম, আব্দুল গফুর, শিউলী বেগম, সরওয়ার হোসেন প্রমুখ।
সেমিনারে বক্তারা উল্লেখ করেন, জনবান্ধব, নারী বান্ধব ও প্রান্তিক জনগোষ্ঠী বান্ধব ভূমি আইন বাস্তবায়নের সমস্যা সমূহ নিরসন করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া সেমিনারে বক্তারা কৃষি খাস জমি ও কৃষি খাস জমি, জমহাল, স্থাবর অস্থাবর জমি অধিগ্রহণ, হুকুম দখল এবং ভূমি ব্যবহার সংক্রান্ত আইনকে আরও জনকল্যাণমূলক করা এবং তা বাস্তবায়নের বাধা সমূহ অপসারণ করার উদ্যোগ গ্রহণ করতে পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net