1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানার ছাদ ঢালাই উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চকরিয়ায় ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানার ছাদ ঢালাই উদ্বোধন

শাহজালাল শাহেদ, চকরিয়া:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১১ বার

চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানার তিনতলা বিশিষ্ট ভবনের প্রথম তলার ছাদ ঢালাই’র শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ১৮সেপ্টেম্বর বেলা ১১টায় স্থানীয় আমজাদিয়া জামে মসজিদ মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগি ও দানবীর হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।

অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। তিনি দোয়াপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যও রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল ও পুর্ব বড়ভেওলা ইউপির চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল।

এসময় স্থানীয় আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন সিকদার, সম্পাদক আশরাফ উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি ফজলুল কাদের, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নাছির উদ্দিন নোবেল, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগ নেতা সামসুল আলম, আজিজুর রহিম, স্থানীয় এমইউপি কফিল উদ্দিন, বাহাদুর আলম, এতিমখানার পরিচালক মাওলানা মোসলেহ উদ্দিন কাদেরী, কোষাধ্যক্ষ হাফেজ আহমদ হোসেন, নির্বাহী সদস্য রুহুল আমিন টুক্কু, হাফেজ মাওলানা রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ ৩তলা বিশিষ্ট ভবনের ১ম তলার ছাদ ঢালাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net