ঢাকা   ১০:১৪:৪৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে প্রথম স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেনের উদ্ধোধন

অশোক দাশ, সীতাকুণ্ড,চট্টগ্রাম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিকুইড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম।

প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে সাংসদ দিদারুল আলম এবং তাঁর পারিবারিক প্রতিষ্ঠান মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে চট্টগ্রামের উপজেলা পর্যায়ে এটিই প্রথম সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন প্রকল্প।

উদ্বোধনকালে সাংসদ দিদারুল আলম বলেন, সীতাকুণ্ডে আইসিইউ’র ব্যবস্থা নেই, আইসিইউ না থাকলেও হাইফ্লো অক্সিজেন দিয়ে অনেক রোগীর জীবন রক্ষা করা সম্ভব। তাই আমি সীতাকুণ্ড হাসপাতালে হাইফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপন করেছি।

এলাকাবাসীর রোগ-ব্যাধি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক দুর্ঘটনা প্রায়‌ই লেগেই থাকে। অনেক সময় মুমূর্ষু রোগীদের জন্য হাই ফ্লো অক্সিজেনের প্রয়োজন পড়ে। এটি যেকোনো ধরনের মুমূর্ষ রোগীদের বাঁচাতে অনেকাংশে উপকারে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বী, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, উপজেলা স্বাস্থ্য ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি