ঢাকা   ১১:৫৯:২৫ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

তাড়াইলে দারুল কুরআনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শনিবার (৫ই সেপ্টেম্বর) তাড়াইলে দারুল কুরআন মাদরাসার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিকাল ৫টায় উপজেলা সদরের উত্তরায় মাদরাসা ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজধানীর মানিক এন্ড ব্রাদার্সের ইঞ্জিনিয়ার সেলিম আহম্মেদ, দারুল কুরআনের শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, হাফেজ তাজুল ইসলাম, মাহমুদুল হাসান, মাওলানা রফিউদ্দিন তামিম।

২০১৯ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজ প্রতিযোগিতায় তাড়াইল উপজেলায় প্রথম স্থান অর্জন কারী এবং ২০২০ সালে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির জাতীয় হিফজ প্রতিযোগিতায় ইয়েস কার্ডপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলার একমাত্র প্রতিষ্ঠান দারুল কুরআনের কিন্ডারগার্টেন শাখার ছাত্রছাত্রীদের আরবি, বাংলা, ইংরেজি আকর্ষণীয় হাতের লেখা ও চমৎকার পড়াশুনায় বিগত তিন বছরে ব্যাপক সাড়া জাগানো এ প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক পরিকল্পনার আলোকে গৃহিত প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীসহ অন্যান্য কর্মসূচি করোনা ভাইরাসের কারণে স্থগিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি