ঢাকা   ০১:০৫:১২ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

নওগাঁয় বিএনপির সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলামের নেতাকর্মীদের মারধর করা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

শুক্রবার নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকালে নির্বাচন উপলক্ষে রাণীনগর উপজেলা বিএনপির বর্ধিত সভা ছিল।

সভায় আগত বিএনপির দলীয় নেতাকর্মীদের উপর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে ২৫/৩০ জনের একটি দল দফায় দফায় হামলা চালায়। এতে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম ও মোশাররফ হোসেন, বিএনপি নেতা শেখ মনোয়ার হোসেনসহ বিএনপির ১০/১২ জন নেতাকর্মী আহত হন। এছাড়া নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। অবিলম্বে হামলা ও হুমকি বন্ধ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ও এ্যাডঃ রফিকুল আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিনুর রহমান বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ রানীনগর উপজেলা বিএনপির প্রমুখ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি