ঢাকা   ০৩:৩৯:৩৯ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বাঁশের ধাক্কায় বাস খাদে, আহত ৪

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রামপালে চলন্ত ট্রাকে রাখা বাঁশের ধ্বাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রামপাল থানার এসআই মনিরুল কবির জানান, খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে বেলা সাড়ে ১১ টায় মোংলাগামী বাঁশ বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রীবাসটি খাদে থাকা ইটের স্তুপের সাথে সজোরে আঘাত করে। এতে বাসে থাকা ৪ যাত্রী আহত হন। আঘাতকারী ট্রাক নং ঢাকা মেট্রো ট-১৮-৫৮৮৫। যাত্রীবাহী বাস পিরোজপুর জ-০৫-০০১৩।
আহতরা হলেন, রামপাল উপজেলার ভেকটমারী গ্রামের রবিন্দ্রনাথের পুত্র বিষ্ণুপদ, গাববুনিয়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ইসরাফিল শেখ, মোড়েলগ্জর সোহাগ হাওলাদারের স্ত্রী মীম ও মোংলার নূরুল ইসলামের কন্যা নুসরাত। এদের মধ্যে মীমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অনদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাক ও বাসের চালক বা হেল্পারদের পাওয়া যায়নি।
রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম দুর্ঘটনা ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি