ঢাকা   ০৪:১৬:৪০ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বাগেরহাটে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ক সভা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটে স্থানীয় সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাগেরহাট কোডেক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপকুলীয় জেলা বাগেরহাটের চারটি উপজেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির পুষ্টির সার্বিক উন্নয়নে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমুলক সমন্বিত প্রকল্পের পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসার মো. মাজারুল ইসলাম।

বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর ও জেজেএসএর যৌথ উদ্যোগে সভায় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোজ্জাফর

হোসেন, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ফারুক আহম্মেদ, প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন, তছলিম আহমেদ টংকর সহ উপজেলার গনমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, করোনাকালে মানুষ ঝুকির মধ্যে রয়েছে। বিশেষ করে মা ও শিশুদের ক্ষেত্রে পুষ্টি বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়া উপকুলীয় এলাকায় পুষ্টি বিষয়ে সচেতনতার উপর জোর দিতে হবে। যেসকল প্রতিষ্ঠান পুষ্টি বিষয়ে কাজ করছে তাদেরকে জাবাদিহিতার উপর গুরুত্ব দিতে হবে।

আয়োজকরা বলেন, উপকুলীয় জেলা বাগেরহাটের কচুয়া, শরনখোলা, মোংলা ও মোল্লাহাট উপজেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির পুষ্টির সার্বিক উন্নয়নে আগামী ২০২২ সাল পর্যন্ত ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমুলক সমন্বিত প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি