ঢাকা   ১২:৪১:১৯ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

বিএনপি গণঅধিকার আদায়ে নিরলস সংগ্রাম করে যাচ্ছে- সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী

মো. আবদুস সবুর, চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার (১ সেপ্টম্বর) সকাল ৯ টায় ২ নং গেইটস্থ বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পুষ্পমাল্য অর্পন শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের অধিকার আদায়ে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বর্তমানে বিপন্ন গণতন্ত্র উদ্ধারই জনগণের মুক্তি।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, বিএনপি অনেক চড়াই উৎরাই বর্তমানে খাঁটি সোনায় পরিণত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ হোক, স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র মুক্ত হোক। জনগণের হাহাকার বুঝার শক্তি সরকারের নাই। দেশের মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায়।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, ব্যাংকার মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকী, বিএনপি নেতা আবদুল মন্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদসহ অসংখ্য ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি