ঢাকা   ১০:০১:১৩ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

মোঃসাইফুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার মহম্মদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন ফকির (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে । তিনি জাঙ্গালিয়া গ্রামের জাফর ফকিরের ছেলে।

১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন ভ্যান চালানোর সাথে বিভিন্ন গাছের চারা বিক্রির ব্যবসা করতেন।
আবুল হোসেনের চাচাতো ভাই আনিস ফকির বলেন, বুধবার রাতে ব্যাটারি চালিত ভ্যানে চার্জ দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবেয়া বেগম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবুল হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি