1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলার দৌলতখানে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভোলার দৌলতখানে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

ভোলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৮ বার

ভোলার দৌলতখান উপজেলায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) ভোলার দৌলতখান বাংলাবাজার ও সৈয়দপুর ইউনিয়নে পৃথক দুটি জায়গায় এ দূর্ঘটনা হয়। দূর্ঘটনায় নিতহ দুইজন হলেন, কবির হোসেন (৬৫) ও লামিয়া আক্তার (৮)।

নিহত লামিয়া দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের আকবর হোসেনের মেয়ে এবং অপরদিকে নিহত কবির হোসেনের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভোলা-চরফ্যাশন মহাসড়কে বাংলাবাজার এলাকায় বাসের চাপায় কবির হোসেন নামে এক পথচারির মৃত্যু হয় এবং দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিজিরহাট এলাকার মহাজন বাড়ীর মোড় সংলগ্নে অটোরিক্সা (বোরাক) চাপায় শিশু লামিয়া ঘটনাস্থলে গুরুতর আহত হন।

প্রতাক্ষদর্শীরা জানান, লামিয়া কয়েকদিন আগে তার মামার বাড়ীতে বেড়াতে আসে। আজ সকালে সে তার মামাতো ভাই বোনদের নিয়ে রাস্তায় হাটছিল। এসময় পিছন দিক থেকে আসা অটোরিক্সা (বোরাক) চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় মারা যায়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের ফোর্স ঘটনাস্থলে গিয়েছে এবং তারা
এই বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net