1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

মোঃঃসাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯০ বার

নানা আয়োজনে মাগুরার শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাছের জোয়ার্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্নুুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুুুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধলোহরা চন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম মুতাসিম বিল্লাহ সংগ্রাম, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিবানন্দ বিশ্বাস, ছাত্রলীগের শ্রীপুর উপজেলার সভাপতি মোঃসাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সর্দারসহ আরো অনেকে।

প্রধান অতিথি তাঁর আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নারীদের আরো ক্ষমতায়নের জন্য এলাকার ১২ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন প্রদান করেন।
অনুষ্ঠান শেষে কুশা ইছাপুর পুরাতন জামে মসজিদের প্রধান খতিব হাফেজ ক্বারী মোঃ আব্দুল হামিদের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net