ঢাকা   ১১:১৭:০০ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, বিদ্যুৎ স্পর্শে নিহত-২

স্টাফ রিপোর্টার, বাগেরহাট। খ.ম. নাজাকাত হোসেন সবুজ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ও বিদ্যুৎ স্পর্শে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হন বহরবুনিয়া গ্রামের কৃষক ইদ্রিস আলী হাওলাদার(৬৫)। শেখপাড়া গ্রাম থেকে নৌকায় ধানের চারা নিয়ে নিজ বাড়ি ফেরার পথে তিনি বিদ্যুৎ স্পর্শে মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে।

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে ভাইজোড়া গ্রামের মৃত মান্নান কাজীর ছেলে রুবেল কাজী(২৫) নারকেল গাছে উঠে বিদ্যুৎ স্পর্শে গাছ থেকে নিচে পড়ে নিহত হয়েছেন। একই দিন বেলা ১১টার দিকে খারইখালী গ্রামের মৃত শাজাহান হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার(২০) এর ঝুলন্ত মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করেছে তার স্বজনেরা। মিঠু অজ্ঞাত কারনে সবার চোখ ফাকি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছেন তার মা রেবা বেগম।

এসব ঘটনা সম্পর্কে থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সকল ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। কৃষক ইদ্রিস হাওলাদারের লাশের ময়না তদন্ত করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি