1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোল্লাহাটে বিরোধপূর্ন জমিতে ১৪৪ ধারা জারি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

মোল্লাহাটে বিরোধপূর্ন জমিতে ১৪৪ ধারা জারি

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০৯ বার

অবশেষে মোল্লাহাটে বিরোধ পূর্ন ৩৭ শতক জমিতে ১৪৪ ধারা জারি করেছে আদালত। মোল্লাহাট উপজেলা সদরের মৃত শেখ রেজাউল করিমের মেয়ে ফাহমিনা করিমের পক্ষে তুহিন সরদারের আবেদনের প্রেক্ষিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হাফিজ আল আসাদ এ আদেশ দেন। আদেশে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিরোধপূর্ণ জমিতে শান্তি শৃঙ্খলা বাস্তবায়নের নির্দেশ দেন এবং ২২ অক্টোবর পর্যন্ত এই আদেশ বলবত থাকবে।

আদেশ প্রাপ্তি সাপেক্ষে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবির ঘটনাস্থলে গিয়ে শেখ ফয়জুল করিমকে সকল প্রকার কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ওই জমিতে প্রবেশ ও কোন স্থাপনা নির্মান না করতে অনুরোধ করেন।

ফাহমিনা করিম বলেন, আদালতের নিষেধাজ্ঞা স্বত্তেও আমার চাচা শেখ ফয়জুল করিম গোপনে ভবন নির্মান কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুপুরে বিরোধপূর্ণ ওই জমির উপর নির্মানাধীন মার্কেটের দুটি কক্ষে দুজন ভারাটিয়াও উঠিয়েছেন। আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও যদি এ ধরনের কাজ চলে তাহলে আামরা কোথায় যাব।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ গোলাম কবির বলেন, আদালতের নির্দেশ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারা বাস্তবায়িত করার সকল পদক্ষেপ গ্রহন করেছি। শেখ ফয়জুল করিমকে আদালতের নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়েছে। এরপরেও যদি কেউ নির্দেশনা অমান্য করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ, মোল্লাহাট বাজার সংলগ্ন ৩৭ শতক জমির নিয়ে দীর্ঘদিন ধরে শেখ রেজাউল করিমের মেয়ে ফাহমিনা করিম ও তার চাচা শেখ ফয়জুল করিমের সাথে বিরোধ চলে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net