1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পেঁয়াজের বাজারে অভিযাণ- ৪৬ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

রাউজানে পেঁয়াজের বাজারে অভিযাণ- ৪৬ হাজার টাকা জরিমানা

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭০ বার

রাউজানের গহিরা চৌমুহনীতে পেঁয়াজের বাজার ও ওষুধের দোকানে অভিযাণ চালিয়ে ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।১৬ সেপ্টেম্বর বুধবার সকালে এই অভিযাণ পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।এসময় তিনি গহিরা চৌমুহনী বাজারে পেঁয়াজ ৬৫ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি করায় হাজী বেলাল ষ্টোরের শেখ সাঈদীকে ১০ হাজার, হাজী আব্দুস ছবুর ষ্টোরে ৫ হাজার টাকা,গাউসিয়া আহমদিয়া তৈয়বিয়া ষ্টোরের কাজী ইকবালকে ২০ হাজার টাকা, তিনতারা ষ্টোরের বাবুল সওদাগরকে ৫ হাজার টাকা,এ বি ষ্টোরের আব্দুল বারীকে ৩ হাজার টাকা ও নিউ পাবলিক মেডিকেল হল ওষুধের দোকানকে ৩ হাজার টাকাসহ মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান,গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কে এম আব্দুল্লাহ আল্ মতিন।রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ জানান, প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করেছি।কিছু কিছু দোকানদার অতিরিক্ত মুনাফার লোভে ৪০ টাকায় কেনা পেঁয়াজ ৭০/৮০ টাকা দরে বিক্রি করছে। তাদের জরিমানা করেছি।পেঁয়াজের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চলবে।একদিকে পেঁয়াজের বাজার ছাড়াও চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের রাউজানের গহিরা চৌমুহনীতে ফুটপাত ও সড়ক হতে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে ফেলার নির্দেশ দেন ইউএনও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net