1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে তিস্তাপাড়ে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ ও ওয়াটার প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

লালমনিরহাটে তিস্তাপাড়ে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ ও ওয়াটার প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন

লাভলু শেখ স্টাফ, রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৮ বার

লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায় তিস্তা পাড়ের বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ ও পানি বিশুদ্ধকরণ অস্থায়ী ‘ওয়াটার প্লান্ট’ স্থাপন কাজের উদ্বোধন করেন সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং।

রোববার(২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর তিনি কালমাটি জামে মসজিদ সংলগ্ন এলাকায় খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি, পাকারমাথা ও চওড়াটারী গ্রামের বন্যা কবলিত মানুষের বিশুদ্ধ পানির জন্য সেনাবাহিনীর অস্থায়ী ওয়াটার প্লান্ট স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল হাফিজুর রহমান, ক্যাপ্টেন আব্দুল মালেক ও কোম্পানী কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন আব্দুল মালেক জানান, চাল, ডাল, তেল, আটা, লবণ, সুজি ও বিস্কুট সহ এই ৭ প্রকার পণ্যের সাড়ে ১১ কেজি ওজনের একটি করে প্যাকেট প্রত্যেক বানভাসী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় মানুষের প্রয়োজনে এবং সিভিল প্রশাসনের চাহিদা অনুযায়ী যতদিন দরকার ততোদিন আমরা বিশুদ্ধ পানি ওয়াটার প্লান্টের মাধ্যমে সরবারহ কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রম আমাদের একটি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে পরিচালনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net