1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় লঞ্চ সার্ভিস ও বলেশ্বর নদীতে ফেরি চালুর দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে

শরণখোলায় লঞ্চ সার্ভিস ও বলেশ্বর নদীতে ফেরি চালুর দাবিতে মানববন্ধন

নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৬ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পযর্ন্ত ঢাকাগামী (রাজধানী) লঞ্চ সার্ভিস ও বলেশ্বর নদীতে ফেরি চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে শরণখোলা উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক, মৎস্যজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন—শরণখোলা উপজেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক রতন দাশ, কমরেড ইউসুফ আলী খান, উপজেলা যুব ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ তালুকদার, সিনিয়র সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, মাহফুর রহমান বাপ্পি, শাহীন হাওলাদার, উপজেলা মৎসজীবী সমিতির সাধারণ সম্পাদক সোলাইমান ফরাজীসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, ঢাকা থেকে শরনখোলার রায়েন্দা বাজার ঘাট পর্যন্ত পারমিট থাকা সত্ত্বেও প্রায় একযুগ ধরে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। ফলে ঢাকা ও চট্টগ্রামে কর্মস্থলে ও আবার কেউ কেউ কাজের সন্ধানে যাওয়া নিয়ে নিম্মআয়ের মানুষ দুর্ভোগে পড়েন। এছাড়া কম খরচে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ বিভিন্ন মালামাল পরিবহনে ব্যবসায়ীরাও পড়েন বিপাকে।

এদিকে, রায়েন্দা বাজার থেকে বলেশ্বর নদী পার হয়ে পূর্বপ্রান্তে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ঘাট। প্রতিদিন সহাস্রাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার করতে হয়।এই বলেশ্বর নদীতে ফেরি চালু করা হলে বরিশালের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে।

এছাড়া, প্রতিনিয়ত কর্মস্থলে যেতে ও পরিবহনে সুবিধা হবে। তাই সরকারের কাছে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পযর্ন্ত ঢাকাগামী লঞ্চ সার্ভিস ও বলেশ্বর নদীতে ফেরি চালুর দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net