1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ আবদুল হক চৌধুরীর ২৬তম মৃত্যুবার্ষিকী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

আজ আবদুল হক চৌধুরীর ২৬তম মৃত্যুবার্ষিকী

জেসমিন বাপ্পি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার

গবেষণায় মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, চট্টলতত্ত্ববিদ, গবেষক আবদুল হক চৌধুরীর ২৬তম মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর। আবদুল হক চৌধুরী ১৯২২ সালের ২৪ আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াজিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৭২ বছর বয়সে ১৯৯৪ সালের ২৬ অক্টোবর পরলোক গমন করেন। তাঁর মাতা মোমেনা খাতুন চৌধুরী ও পিতা আলহাজ্ব সরফুদ্দিন ইঞ্জিনিয়ার দানশীল ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন এবং ১৯৩০ সালে স্ব-অর্থায়নে নোয়াজিশপুর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আবদুল হক চৌধুরী চন্দ্রাবতী কাব্যের রচয়িতা কবি কোরেশী মাগন এর সপ্তম অধস্থন পুরুষ।

বাঙালী জাতীয়তাবাদী আন্দোলনের মূলধারার সংগঠক আবদুল হক চৌধুরী বায়ান্নের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রত্যক্ষ যোদ্ধা ছিলেন। ১৯৭৯ সালের ১১আগস্ট তিনি এবং তাঁর পুত্র শহীদুল আমিন চৌধুরী পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিত ও গ্রেফতার হন। আবদুল হক চৌধুরীর গবেষণা দেশ বিদেশে ছাত্র-শিক্ষক, গবেষক ও পন্ডিত মহলে উচ্চ মর্যাদায় আসীন। চট্টগ্রামের সমাজ সংস্কৃতি ও শহর চট্টগ্রামের ইতিহাসের তিনি পথিকৃৎ, ইতিহাসবিদ। তাঁর গবেষণার পরিসর চট্টগ্রাম-আরকান-সিলেট ও সাহিত্যের ইতিহাস। চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতি গ্রন্থটি সংস্কৃতির মহাফেজ খানা (এনসাইক্লোপেডিয়া) হিসেবে খ্যাতি পেয়েছে ভিনদেশী পন্ডিত মহলে। আবদুল হক চৌধুরীর রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি । তাঁর রচনাবলী প্রখ্যাত ইতিহাসবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. আবদুল করিমের সম্পাদনায় বাংলা একাডেমি থেকে ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় খন্ড প্রকাশিত হয়েছে, তৃতীয় খন্ড প্রকাশের অপেক্ষায়। জীবদ্দশায় বহু পদক সম্মাননা পেয়েছেন আবদুল হক চৌধুরী। গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে মরণোত্তর একুশে পদক পেয়েছেন তিনি। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে স্ব গ্রাম নোয়াজিশপুরে নির্মিত হচ্ছে আবদুল হক চৌধুরী স্মৃতি কেন্দ্র/ সংগ্রহশালা।

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা-আতংকের কারণে এবার তাঁর মৃত্যুবার্ষিকীতে কোন আয়োজন না থাকলেও পরিবারের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ, কবর জেয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুল হক চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্ত এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. ওবায়দুল করিম প্রয়াত মনীষী আবদুল হক চৌধুরীর মৃত্যু দিবসে তাঁর জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে ।
উল্লেখ্য ঘাসফুল চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সমাজবিজ্ঞানী ড. মনজুর উল আমিন চৌধুরী তাঁর পুত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net