ঢাকা   ০৩:৪২:৪৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কন্ঠশিল্পী জনির পরিবারকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার চেক হস্তান্তর

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩০২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁহ-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকায় হত্যাকান্ডের শিকার তরুন ও শিশু কন্ঠশিল্পী জনি রাজের অসহায় পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

২৫ অক্টোবর বিকেলে ঈদগড় বাজারে নিহতের পরিবারে চেক হস্তান্তর অনুষ্টান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালীর সভাপতিত্বে এবং সাংবাদিক হামিদুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী।

বিশেষ অতিথিদের মধ্যে কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক,রামু উপজেলা চেয়ারম্যান উপজেলা আ,লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য শামসুল আলম মন্ডল উপস্থিত ছিলেন।

অনুষ্টানে বক্তব্য রাখেন ঈদগড় আ,লীগ সভাপতি হাজী নুরুল আলম, ঈদগাঁহ ইউনিয়ন আ,লীগের সভাপতি সোহেল জাহান চৌধুরী, সাবেক মেম্বার সাহাব উদ্দিন ও বাবু অধির দে।

এসময় কক্সবাজার সদর উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক,জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু,জেলা আ,লীগ নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিলা আ,লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের,রামু উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ইসলামপুর আ,লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, জালালাবাদ আ,লীগ সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, চৌফলদন্ডী ছাত্রলীগ সভাপতি মনজুর আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা জনির পরিবারকে ৫ লাখ টাকার চেক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি