1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্মজীবি নারীর প্রকল্প অবহিত করন সভা বাগেরহাটে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

কর্মজীবি নারীর প্রকল্প অবহিত করন সভা বাগেরহাটে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩০৪ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে কর্মজীবি নারীর নতুন প্রকল্প “বাংলাদেশের সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের দক্ষতা এবং নেতৃত্ব বিকাশ” শীর্ষক প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী দেওয়ান আব্দুস শাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদিপ কুমার বসকি। এসময় অন্যন্যদের মধ্যে প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, ফিল্ড অর্গানাইজার হাসিবা আক্তারসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রকল্পের সুবিধাভোগি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পের সমন্বয়কারী দেওয়ান আব্দুস শাফি বলেন, এই প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে যে সকল কাজ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল, এই কাজের সাথে সংযুক্ত বিভিন্ন সংস্থা/অফিসের সাথে নেটওয়ার্কিংমিটিং, গবেষনা করে তার ফলাফল নিয়ে স্টেক হোলডারদের সাথে আলোচনা করা, নারী শ্রমিকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন, ২৫০জন নারী শ্রমিকদের সচেতনতা মুলক প্রশিক্ষন, দিবস উদযাপন র‌্যালী ও সমাবেশ আয়োজন ইত্যাদি। এছারাও স্থানীয় ও জাতীয় পর্যায়ে এডভোকেসি সভা ও করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net