ঢাকা   ০৫:৪৪:০২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কিশোরগঞ্জে পরিবেশবান্ধব ফ্যাশন হাউজ ‘পাটসুতা’র যাত্রা শুরু

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৩২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

যাত্রা শুরু করেছে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব ফ্যাশন হাউজ ‘পাটসুতা গার্মেন্টস লিমিটেড’। কিশোরগঞ্জ জেলা শহরের রথখলা এলাকার ঈশাখা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ফ্যাশন হাউজটি তার যাত্রা শুরু করেছে।

‘পাটসুতা গার্মেন্টস লিমিটেড’ এর উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানটিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে বিশিষ্ট রাজনীতিক ও শ্রমিক নেতা আবদুর রহমান রুমী, সাংবাদিক আশরাফুল ইসলাম, আলী রেজা সুমন, সাজন আহাম্মেদ পাপন, রাজিবুল হক সিদ্দিকী ও আল আমিন ছাড়াও ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এ সময় ‘পাটসুতা গার্মেন্টস লিমিটেড’ এর ব্যবসায়ীক অংশীদার মো. আশরাফ আলী, মাহবুব আলম ও মোজাহিদুল ইসলাম ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

দোয়া পরিচালনা করেন গুরুদয়াল সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাও. মো. আশরাফ আলী।

‘পাটসুতা’য় শূন্য থেকে পনেরো বছর বয়সী ছেলে ও মেয়েদের যাবতীয় জামাকাপড় পাওয়া যাবে। বিশেষ করে এখানে পাটজাত কাপড়ে তৈরি বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি