1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে পীরের আস্তানায় খাদেমের মেয়ের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কিশোরগঞ্জে পীরের আস্তানায় খাদেমের মেয়ের মৃত্যু

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২৯১ বার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পীরের আস্তানায় মাইসা নামে (৭) এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওতান এলাকায় লুৎফর রহমান নামে এক পীরের আস্তানায় একটি ঘরের ভেতর জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিশুর মরদেহ পাওয়া যায়।

মাইসা ওই পীরের খাদেম মানিক মিয়ার মেয়ে। মানিক মিয়ার বাড়ি তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের মৌগাঁও গ্রামে।

পুলিশ জানায়, রাউতির প্রয়াত পীর বারী শাহের দরগার সামনে দীর্ঘদিন ধরে আস্তানা তৈরি করে পীরের দায়িত্বে রয়েছেন তারই মুরিদ লুৎফর রহমান। তার আস্তানায় বিভিন্ন এলাকার মুরিদরা বসবাস করেন। দরগার খাদেম মানিক মিয়া স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ওই পীরের দরগায় থাকতেন।

দরগা কর্তৃপক্ষ ও শিশুটির বাবা-মায়ের দাবি, দরগার ভেতর একটি খালি কক্ষে মাইসাসহ দুই শিশু খেলা করছিল। মাইসা বউ সাজতে গিয়ে জানালার সঙ্গে একটি ওড়না বেঁধে এর এক পাশ গলায় জড়ায়। এ সময় সে পা পিছলে চৌকি থেকে পড়ে গেলে গলায় ফাঁস লেগে যায়।

খবর পেয়ে শিশুটির বাবা-মা তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে পীর লুৎফর রহমানের বক্তব্য জানা যায়নি। এ ঘটনায় তাড়াইল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে খেলা করার সময় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ বের করার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net