1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৫৭ বার

সদর উপজেলার ইউনিয়নের খামার টেংগরজানী গ্রামে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক লিয়ন মিয়াকে (২০) সদর থানার ওসি খান মো. শাহরিয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ব্যাপক অভিযান চালিয়ে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে বুধবার রাত ৮টায় গ্রেফতার করতে সক্ষম হয়। সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারে পলাতক লিয়ন পুলিশের হাতে ধরা পড়ে। ধর্ষক লিয়ন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার টেংগরজানী গ্রামের সাহেব উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, খামার টেংগরজানি গ্রামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মঙ্গলবার রাতে বাড়িতে বিদ্যুৎ না থাকায় পাশের বাড়ীতে টেলিভিশন দেখতে যায়। ওইদিন রাত ৮টায় ছাত্রীটি টেলিভিশন দেখে বাড়িতে ফেরার সময় ঘরের বাইরে আগে থেকে ওৎ পেতে থাকা ল¤পট লিয়ন গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে লম্পট লিয়ন মেয়েটিকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকী দিয়ে পালিয়ে যায়। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায় তার পরিবারের লোকজন। এ ঘটনায় নির্যাতিতা মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করার সাথে সাথেই পুলিশ ধর্ষককে গ্রেফতারে ব্যাপক তৎপরতা শুরু করে। এছাড়া ধর্ষিত ছাত্রীটি মহিলা পুলিশের নিরাপত্তায় জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net