1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

চকরিয়ায় গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

চকরিয়া প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩১৭ বার

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন চকরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উপজেলার মোহনা মিলনায়তনে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১অক্টোবর) অনুষ্ঠিত গ্রাম পুলিশের এ নির্বাচনে ৭টি পদের ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ভোটের সমর্থন প্রয়োগ করতে হয়েছে ৩টি পদে। সদস্যদের ভোটাধিকার প্রয়োগ শেষে ভোট গণনার নির্বাচনে সভাপতি নির্বাচিত হন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. হেলাল উদ্দিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাদশা মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নুরুল ইসলাম।

এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সভাপতি পদে কোনাখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. মিজানুর রহমান, সহ-সধারণ সম্পাদক পদে সাহারবিল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্বাস আহমদ, অর্থ সম্পাদক পদে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. আবুল কালাম, সহ-অর্থ সম্পাদক পদে চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মুফিজুর রহমান নির্বাচিত হন। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন চকরিয়া উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ইউএনও কার্যালয়ের উপজেলা টেকনিশিয়ান এরশাদুল হক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net