1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছাত্রলীগের কমিটি গঠন ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে ছাত্রলীগের কমিটি গঠন ও আলোচনা সভা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫৪৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও মরকটা রাবেয়া আরশাদ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় হাজী মনির উদ্দীন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ্ আল ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন শাকিলের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. শাহ্ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ্, আ’লীগ নেতা সম্পাদক নুরুল আমিন নুরু, কাজী আবুল খায়ের, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন শাহীন, সিনিয়র সহ-সভাপতি সোহেল মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন ভুট্টু, ইউপি সদস্য ফারুক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ রেজাউল হক মিন্টু, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন মুন্না, একরামুল হক শামীম, কাজী শাহ্ আলম, ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি নুরুল হাসান প্রভাত, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক স¤্রাট প্রমুখ। কনকাপৈত ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজী মেহরাব হোসেন প্রান্তকে সভাপতি ও শেখ ফরিদ ফয়সালকে সাধারণ সম্পাদক এবং রাবেয়া আরশাদ উচ্চ বিদ্যালয়ে কায়ছার আহমদ ইমনকে সভাপতি ও জুবায়ের হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net