1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক

মুহা.ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৬৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের কুড়ালের আঘাতে খায়েরুন নেছা (৮০) নামে গর্ভধারিনী এক মা খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত ছেলে আবু বকরকে আটক করেছে। রোববার (১১অক্টোবর) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আবু বকর একই গ্রামের মৃত আনোয়ার উল্লাহর পুত্র এবং পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাজাভোগী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য। জানা গেছে, পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাজাভোগের পর থেকে থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আবু বকর (৩০)। তার এমন অবস্থায় সম্প্রতি এক মেয়ে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। নানামুখী সমস্যায় আবু বকরের মানসিক সমস্যা আরও বেড়ে যায়। রোববার দুপুরে নিজ ঘরে জোহরের নামাজ পড়া অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে। খবর পেয়ে এলাকাবাসী ঘাতক ছেলে আবু বকরকে আটক শেষে গণধোলাই দেয়। পরে আবু বকরকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, ঘাতক ছেলেকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net