1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল

ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৪৭ বার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মাজহারুল ইসলাম (১৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মাজহারুল ইসলাম ঝিনাইগাতী উপজেলা সদরের কলেজ রোডের ব্যবসায়ী সামিউল হক সামিরের ছেলে। মাজহারুল ইসলাম ঝিনাইগাতী উত্তরণ পাবলিক স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর শুক্রবার রাতে মাজহারুল ইসলাম প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে। তার মা মাজেদা মরিয়ম ফজর নামাজ পড়ে মাজহারুলকে ডাকাডাকি করলে মাজাহারুল রুমের দরজা খুলছিলনা এবং কোন কথাও বলছিল না। এসময় তার মায়ের ডাক চিৎকারে পরিবারের ও আশপাশের লোকজন এসে সিলিং এর উপর দিয়ে রুমে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে ঝিনাইগাতী থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজহারুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছেলের পিতার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net