1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষণের শিকার প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা,ফাসির দাবিতে গ্রামবাসির বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

ধর্ষণের শিকার প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা,ফাসির দাবিতে গ্রামবাসির বিক্ষোভ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৬২ বার

বাগেরহাট জেলার, চিতলমারীতে ধর্ষণের শিকার এক বুদ্ধি প্রতিবন্ধী নারী(২৪) ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ভিকটিমের বাবা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার পর আসামি গা ঢাকা দিয়েছে। বুধবার সকালে ওই নারীকে পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। এদিন দুপুরে ধর্ষকের ফাসির দাবিতে গ্রামবাসি বিক্ষোভ প্রদর্শন করেন।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের আকরাম ওরফে আক্কেল (৪৫) গত ৬ মাস আগে প্রতিবেশি এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। তার ডাক্তারি পরিক্ষা করা হলে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকরা জানান। এ ঘটনায় গত ১৩ অক্টোবর রাতে ভিকটিমের বাবা বাদি হয়ে আকরাম ওরফে আক্কেলকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে আসামি পলাতক রয়েছে। অপরদিকে, বুধবার দুপুরে গ্রামবাসি মামলার আসামি আকরাম ওরফে আক্কেলর ফাসির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন।মামলার পর থেকে আকরাম ওরফে আক্কেল পলাতক থাকায় তার ও তার পরিবারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, মামলার পর আসামিকে আটকের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বুধবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। আমরা বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net