ঢাকা   ০১:৪৪:৪৬ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নরসিংদীর চরাঞ্চলের চাচা শ্বশুড়ের ছুরিকাঘাতে গৃহবধু নিহত হয়েছে

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৮৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদীতে চাচা শ্বশুড়ের ছুরিকাঘাতে জরিনা বেগম (৩২) নামে এক গৃহবধু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত জরিনা বেগম ওই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে চাচা শ্বশুড় আসাদ মিয়ার সাথে তার ভাতিজার স্ত্রী জরিনা বেগমের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত চাচা শ্বশুড় গৃহবধু জরিনা বেগমকে ছুরিকাঘাত করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আসাদ মিয়াকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি