1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুরুষ অধিকার ফাউন্ডেশন সোনারগাঁ শাখার কমিটি গঠন; শাহ জালাল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা 

পুরুষ অধিকার ফাউন্ডেশন সোনারগাঁ শাখার কমিটি গঠন; শাহ জালাল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫২৫ বার

বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের সোনারগাঁ থানা শাখার কমিটি গঠন হয়েছে। সাংবাদিক শাহজালালকে সভাপতি এবং ডা. মহিউদ্দিনকে সম্পাদক করে ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার সকালে সোনারগাঁয়ের পানাম নগরীতে এক সভার মাধ্যমে নতুন এ কমিটি গঠন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ খায়রুল আলম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সাদিপুর ইউনিয়নের রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক জামপুর ইউনিয়নের আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক বারদী ইউনিয়নের জামান আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক সনমান্দি ইউনিয়নের শ্যামলী চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোগরাপাড়া ইউনিয়নের ড. আজগর আলী, দপ্তর সম্পাদক কাঁচপুর ইউনিয়নের হাসনাত হোসাইন, প্রচার সম্পাদক হিসেবে পৌরসভার আসাদুজ্জামান এর নাম ঘোষণা করা হয়। এছাড়া আগামী তিন মাসের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ খায়রুল আলম।

বর্তমানে নারী অধিকার সংরক্ষণ ও নারী নির্যাতন নিয়ে সব মহলে আন্দোলন হলেও পুরুষ অধিকার নিয়ে কেউ কথা বলেনা। অথচ বাস্তবতা হলো এখনো আমাদের সমাজে বহু পুরুষ নির্যাতনের ঘটনাও ঘটে থাকে। নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন পুরুষরা। বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন সেসব নির্যাতিক পুরুষের পক্ষে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net