1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রযোজক পরিবেশক সমিতিতে রংবাজী ছবি নিয়ে অভিযুক্ত অভিনেত্রী অরিন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

প্রযোজক পরিবেশক সমিতিতে রংবাজী ছবি নিয়ে অভিযুক্ত অভিনেত্রী অরিন

ইমরুল শাহেদ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৬৭৭ বার

ঢাকা ও কলকাতার টালিগঞ্জ পাড়ায় সুপরিচিত অভিনেত্রী অরিনের বিরুদ্ধে রংবাজী ছবির প্রযোজক রনি ৬৪ লাখ টাকা ক্ষতিপূরণের অভিযোগ করেছেন প্রযোজক পরিবেশক সমিতিতে। অভিযোগে বলা হয়েছে, অরিন ছবিটিতে অভিনয় করলেও তিনি বলেছেন ছবির প্রচারপত্র তথা পোস্টার, ব্যানার ও ফটো সেটে যেন তার ছবি ব্যবহার করা না হয়। এই অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি প্রযোজক রনি, অভিনেত্রী অরিন ও প্রযোজক পরিবেশক সমিতির কর্মকর্তারা এই সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসেন। সে আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় এবং অরিন বলেছেন, তাকে বলা হয়েছে প্রযোজক পরিবেশক সমিতি যে সিদ্ধান্ত নেয় সেটা যেন তিনি মেনে নেন। অরিন বলেন, ‘আমি তাদের সিদ্ধান্ত কেন মেনে নেব? আমি কথা বলেছি। কিন্তু কেউ আমার কথাকে গুরুত্ব না দিয়ে সবাই প্রযোজকের পক্ষেই বলেছেন।

এই ছবিটি শুরু হয় ২০১৩ কি ’১৪ সালে। তখন ছবিটির পরিচালক ছিলেন এমএ রহিম। তার সঙ্গেই আমার সব কথা হয়েছে। কিন্তু ছবিটি শেষ করেছেন কমল সরকার। তার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি ছবিটির ৭৫ ভাগ কাজ করেছি। পরে ২০১৯ সালে এসে তারা আমার কাছে শিডিউল চান। তখন আমি কলকাতার ছবিতে খুব ব্যস্ত।’ অরিন বলেন, ‘রহিম ভাই আমাকে বলেছেন আমিই ছবিটির প্রধান নায়িকা। মূলত রহিম ভাইয়ের জন্যই আমার ছবিটি করা। ছবির আরেক নায়িকা বিন্দিয়া। তার নায়ক কে করবেন আমি জানি না। কিন্তু আমার সঙ্গে প্রথম সারির একজন নায়ক দেওয়ার কথা ছিল। কাজ করতে গিয়ে দেখা গেল প্রযোজক নিজেই নায়ক হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছেন। যাহোক, প্রযোজক আমার পারিশ্রমিকের এক লাখ টাকা দেননি। আমি সেটা প্রযোজক পরিবেশক সমিতির বৈঠকে বলেছি। সেটা তারা কানে না নিয়ে একজন প্রযোজক আমাকে যাতাভাবে অপমান করেছেন। আমি মাথা নিচু করে সব কথা হজম করেছি।’ তিনি বলেন, ‘দেখি কি হয়, সে অনুযায়ী আমি আমার ব্যবস্থা নেব।’ রংবাজী ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ‘আমার কাজ অসমাপ্ত রেখেই ছবিটির কাজ শেষ করা হয়েছে। ছবিটির নির্মাণ পর্যায়ে এতোদিন প্রযোজক কোনো কথা বলেননি। এখন ছবি মুক্তির সময়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। দেখি কি হয়, সে অনুযায়ী আমি আমার ব্যবস্থা নেব।’ কি ব্যবস্থা নিবেন সেটা তিনি বলেননি। দীর্ঘ আলাপচারিতায় তিনি বলেছেন, ‘প্রযোজক পরিবেশক সমিতির আলোচনায় বলা হয়েছে আমি নাকি রংবাজী ছবির কারণেই কাজী হায়াতের ছিন্নমূল ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। আসল ঘটনা হলো ছবিটি এটিএন বাংলার। তারাই আমাকে নিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net