1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে ছেলে হত্যার বিচার দাবীতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

বাগেরহাটে ছেলে হত্যার বিচার দাবীতে সংবাদ সম্মেলন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৬৯ বার

বাগেরহাট পুত্র হত্যার বিচার ও জীবনের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন পুত্রহারা পিতা মোজাফফার শেখ । বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এসময় হত্যার শিকার ইয়াসিন শেখের মা কাকলী বেগম, মামা নওশের আলী ফকির, মামী হালিমা বেগম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মোংলা উপজেলার সাহেবেরমেঠ গ্রামের মোজাফফার শেখ বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে ২০১৯ সালের ৪ জুলাই আমার ছেলে ইয়াসিনকে রাতে বাড়ি থেকে ডেকে প্রতিবেশী শহিদুল হাজারী এরশাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে শহিদুল হাজারী, মোঃ এরশাদ শেখ, মোঃ আল আমিন শেখ, ও সুরুজ বেগম আমার ছেলেকে নির্মমভাবে অত্যাচার করে। আমরা রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে এরশাদের বাড়িতে গিয়ে দেখি আমার ছেলের গলায় রশি দিয়ে তাদের ঘরের সামনের চালের রুয়োর টানিয়ে রেখেছে। পরবর্তীতে আমরা স্থানীয় জন প্রতিনিধি ও পুলিশকে জানাই। ৫ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে মোংলা থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আমরা থানায় মামলা করতে গেলে স্থানীয় প্রভাবশালীদের চাপে থানায় কোন মামলা নেয় না। প্রায় এক মাস পরে আমি বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শহিদুল হাজারী, মোঃ এরশাদ শেখ, মোঃ আল আমিন শেখ, ও সুরুজ বেগমকে আসামী করে হত্যা মামলা দায়ের করি। পরবর্তীতে আদালত মামলাটি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)তে তদন্তভার প্রদান করেন।আদালতের নির্দেশে কবর থেকে আমার সন্তানের মরদেহ উঠিয়ে ময়না তদন্ত করে। যার রিপোর্ট এখনও আসেনি।

মোজাফফার শেখ আরও বলেন, কিন্তু হত্যা মামলার ১৪ থেকে ১৫ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। আসামীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে হুমকী ধামকী দিচ্ছেন। আমি মামলা তুলে না নিলে আমাদেরকে মেরে ফেলবে। আমার বাড়ি ঘর পুড়িয়ে দিবে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net