ঢাকা   ১২:৩৪:৪৩ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

বাগেরহাট জেলার ফকিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবক আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৮৩৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, ফকিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আল আমিন বিশ্বাস (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) শেষ রাতে ফকিরহাট উপজেলার জাড়িয়া কাহারডাঙ্গা এলাকায় নিজ বাড়ি থেকে ফকিরহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আল আমিন বিশ্বাস জাড়িয়া কাহারডাঙ্গা এলাকার সেলিশ বিশ্বাসের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, আল আমিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ২৪ বছর বয়সী এক স্বামী পরিত্যক্তা নারী আমাদের থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়ছে। মামলায় ওই নারী উল্লেখ করেছেন, রবিবার দুপুর ২টার দিকে আল আমিন এর ফোন করে বিবাহ করিবে বলে জানায় এবং তাহার সাথে দেখা করার জন্য উপজেলার কাটাখালী বাস স্ট্যান্ডে আসতে বলে। ঐদিন সন্ধ্যা ৬ টার দিকে কাটাখালী পৌছালে হাটতে হাটতে আল আমিন বিশ্বাস এর নিজ বাড়ির পিছনের পুকুর পাড়ে নিয়ে যায় ওই নারীকে। সেখানে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে আল আমিন।

ওসি আরও বলেন, বছর পাঁচেক আগে এই নারীর সাথে আল আমিন বিশ্বাসের চাচার বিয়ে হয়। চার বছর ধরে আল আমিন ও এই নারীর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। যার কারণে আল আমিনের চাচা পারিবারিক সমঝোতার ভিত্তিতে এই নারীকে তালাক দিয়ে দেয়। এর পরেও আল আমিনের সাথে তার সম্পর্ক ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি