1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার মোংলায় বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের শীর্ষক বৈঠক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান 

বাগেরহাট জেলার মোংলায় বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের শীর্ষক বৈঠক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৬৬২ বার

বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে ৪র্থ জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক সহযোগিতা শীর্ষক বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় কোস্টগার্ড বেইজ মোংলায় দুই দেশের জোনাল কমান্ডার পর্যায়ে এবং দু’দেশের সম্পর্ক উন্নয়নের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক প্রেশ বিঞ্জপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ কোষ্টগার্ড’র মিডিয়িা কর্মকর্তা লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হায়াত ইবনে সিদ্দিক জানান, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তির আলোকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম আনোয়ার হোসেন, (এনডি), এনজিপি, পিসিজিএম, এএফডব্লিউসি, পিএসসি, বিএন উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ কোস্টগার্ডের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে ভারতীয় কোস্টগার্ড এর পক্ষ থেকে ভারত কোস্টগার্ড আঞ্চলিক সদর দপ্তর, কলকাতা এবং ভারতীয় কোস্টগার্ড সদর দপ্তরের প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন। এ সময় দুই দেশের প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও আন্তর্জাতিক সীমানায় মানব পাচার, চোরাচালান, মাদক দ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্ট গার্ডের করনীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উভয় দেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিষয়ের পারস্পারিক সহযোগিতার গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা করা হয়। উক্ত বৈঠকের ফলে দুই দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মোংলা কোষ্টগার্ডের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net