1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকাসহ ২ বোন আহত প্রতিপক্ষের হামলায় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকাসহ ২ বোন আহত প্রতিপক্ষের হামলায়

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় ২৫১ নং হোগলাপাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আসমা আক্তার(২৭) সহ ২ বোন আহত হয়েছে। রোববার রাতে মোরেলগঞ্জ-শরনখোলা আঞ্চলিক মহাসড়কের মাঝিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের রাত ১১ টায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষানদল গ্রামের ছালাম মাঝির মেয়ে ফিরোজা বেগম(৩৮) ও ছোট বোন শিক্ষিকা আসমা আক্তার ঔষধ কেনার জন্য অটো ভ্যানে পল্লীমঙ্গল বাজারে রওনা হয়। পথিমধ্যে মাঝিবাড়ির এলাকায় পৌঁছালে একই গ্রামের জামাল ফরাজীর নেতৃত্বে ৩/৪ জন তাদের উপর হামলা চালায়। হামলায় আহত দুই বোনকে পথচারীরা উদ্ধার করে।

আহত ফিরোজা বেগম জানান, ২০ অক্টোবর তার বৃদ্ধ পিতাকে মারপিট করে আহত করায় ঘটনা ঘটে। আহত তার পিতা এখনও খুলনা মেডিকেলে ভর্তি রয়েছেন। এ ঘটনায় দুলাল ফরাজীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই জের ধরে তাদের উপর হামলা চালানো হয়।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভাষানদল গ্রামে মারপিটের ঘটনায় ইতোপূর্বে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুর্নরায় হামলার ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net